ঘোষকুলে বিরাজমান প্রভু শ্রী নারায়ণের আশিষ

কবিতা:- "ঘোষকুলে বিরাজমান প্রভু শ্রী নারায়ণের আশিষ।

          কবি:- সোহন ঘোষ।


ঘোষকুলে বিরাজমান, প্রভু শ্রীনারায়ণ।

পুণ্যভূমি ঘোষপাড়া, পিতৃগৃহে আনন্দ।

গোপাল ঘোষ প্রপিতামহ, যাঁহার কীর্তি দীপ্ত,

তাঁরই গৃহে বাস মোর, স্মৃতি জাগায় চিত।


তুমি রাখ ক্ষয়ভয় হতে, প্রভু নারায়ণ হে,

তোমার কৃপা-আলোকে, লিখি আমি যাহে।

তোমারি আশীর্বাদে, কবিতা এল বুকে,

তোমার প্রেম-অনুরণন বাজে অন্তর সুখে।


তব চরণে চাহি বাস, চাহি চিরকাল,

হৃদয়ে যে তুমি রয়, নিরব অচঞ্চল।

তোমা বিনা জানি না আর, কে মোর আপন জন,

বিপদে দাও দিশা হে, তব করুণ মন।


আলো দিও অন্ধ রাতে, পথ হারালে প্রাণ,

ভালোবাসা তব প্রতি, জীবনসার সম্মান।

ঘোষবংশ টিকে আছে, তব শক্তি-ভরে,

রেখেছি তাই জীবন মোর, তোমারই করতলে।


চালাও তুমি পথ মোর, তব ইচ্ছায় চলে,

তুমি দিলে শক্তি হে, বিশ্বও আসে হেলে।



---

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি