চোখের জলে শেখা কথা।

             কবিতা:- চোখের জলে শেখা কথা। 

            কবি:- সোহন ঘোষ।


কষ্ট যদি না থাকত আগে,

আনন্দকে চিনতাম কবে?

দুঃখ যদি না আসত সাথে,

সুখের স্বাদ জানতাম কবে?


খারাপ সময় কেটেছে বলেই

ভালোবেসে আঁকড়ে ধরি।

ছলনাময় মুখের আড়ালে

মানুষ চিনতে শিখেছি।


ছদ্মবেশী যারা ছিল পাশে,

বন্ধুত্বের ছিল অভিনয়—

তাদের দেখে বুঝে গেছি,

প্রকৃত বন্ধু কেমন হয়।


দুঃখের দিনে, অভাগা আমি

ভাগ্যকেই করেছি দোষ।

নিজের জীবনকেই বলেছি—

'তুই যে শুধু কষ্টের রোষ।'


তবুও আজ, বুঝতে শিখি,

জীবন কেবল দেয় না ক্ষত—

তাদের মাঝেই লুকিয়ে থাকে

শেখার মতো অমূল্য রত্ন।


আজ তাই আমি ভাবি চুপে—

ভাগ্যবান আমি যে বটে!

জীবনের পাঠ পেয়েছি আমি

চোখের জলে, ব্যথার রটে।


বাঁধা পেয়ে মানুষ কেন পেছিয়ে আসে?

সত্যকে করে না কেন উপলব্ধি?

সে যে কঠোর, কিন্তু স্বপ্নের মতো

ছলনা করে না, আনে না বিভ্রান্তি।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি