আমার চাই একটু সুখ।

          কবিতা:-আমার চাই শুধু একটু সুখ।

           কবি:- সোহন ঘোষ

আমি এক হতভাগা নারী!

আমার নেই ক্ষমতা, নেই কিছু।

আমি এই শতকের এক হতভাগা নারী।


সবলে নেই শক্তি,

যা দিয়ে করিব অন্যায়ের বিচার।

আমি হলাম এই বাংলার হতভাগা নারী।


পুরুষের পায়ের নিচে পড়ে থাকি এই সংসারে

কারণ আমি যে এই বাংলার হতভাগা নারী।


আমি তো চাইনি বেশি কিছু—

তাই আমার নেই কষ্ট নেই তো দুঃখ?

দুঃখ করি তো কার তাতে কি ? 

আমরা তো সামান্য নারী! আমরা কি বা করতে পারি? 

প্রতিবাদ করলে নারী হয় খারাপ।

তাহলে, নারীই কি করে সব দোষ?

আমি যে এই বাংলা এক হতভাগা নারী।


আমাদের দিন চলে যায়,

সামান্য নুন আর পান্তা ভাতে।

আমি যে এই বাংলার এক হতভাগা নারী।


চলে যায় জীবন আমাদের,

পুরুষের অত্যাচার সহ্য করিতে।


সুখ ছাড়া তো কিছু চাইনি এই জীবনে—

কপালে যদি থাকে সামান্য সুখ,

হেসে খেলে, কষ্ট করেই

চালিয়ে নেবো এই যুগ।

 

আছে নাকি কেউ এই বাংলায় যে ফিরিয়ে দেবে আমার সুখ?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি