প্রিয়তমা ও বঙ্গমাতা
কবিতা :- প্রিয়তমা ও বঙ্গমাতা
কবি:- সোহন ঘোষ
চাইছে আমার মন-প্রাণ—
তোমার পাশে বসে,
তোমায় শুনাতে
আমার লেখা কবিতা আর গান।
কিন্তু... বঙ্গমাতা দায়িত্ব যে আমার কাঁধে,
কি করে শোনাবো তোমায়
কবিতা আর গান?
ইচ্ছা করে—
গাড়ি করে তোমায় নিয়ে যাব দূরে।
কিন্তু... বঙ্গমাতার দায়িত্ব যে আমার কাঁধে,
কি করে নিয়ে যাব তোমায় ঘুরতে?
রাগ করোনা, প্রিয়তমা—
রাগ করোনা তুমি!
তোমাকে যে আমি
বড্ড ভালোবাসি।
বঙ্গমাতা যদি থাকে বিপদে,
আমি কি করে থাকবো বলো আরামে?
যদি সবাই চলে যায়
নিজের স্বার্থ করিতে পূরণ,
একা আমি থাকবো এখানে—
বঙ্গভূমির করিতে স্বার্থ পূরণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন