তোমার চেয়েও

        কবিতা:- তোমার চেয়েও।

        কবি:- সোহন ঘোষ।


কাজ করতে গিয়ে

মন চলে যায় তোমার দিকে বেঁকে।

ভালোবেসে ফেলেছি যে—

তোমার ছবি মনে এঁকে।


ছেড়ে যদি চলে যাও বহুদূরে,

তোমার স্বপ্ন দেখবো আমি

প্রতিদিন— রাত, দিন, ভোরে।


কি হলো?

ভালোবাসবে না আমায় চিরকাল,

নিজের আপন করে নিয়ে?


চায় না মন আমার—

তোমায় ছেড়ে বহু দূরে যেতে।

কিন্তু কি করবো বলো?

তোমার থেকেও বেশি ভালোবেসে ফেলেছি

আমার জন্মভূমিকে।


তাই তো আমি নিজের কাঁধে তুলে নিয়েছি

তার রক্ষার ভার।

তাকে বিপদ থেকে উদ্ধার করাই

হলো আমার প্রধান কাজ।


যদি সবাই চলে যায়—

নিজের স্বার্থ করিতে পূরণ,

একা আমি থাকব—

জন্মভূমির করিতে স্বার্থ পূরণ।


আমার মা… আমার মা…

তোমায় ছাড়া, আমি আর কাউকে

ভালোবাসি না।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি