বসন্ত,আমাদের নয়।
কবিতা:- বসন্ত, আমাদের নয়।
কবি:- সোহন ঘোষ।
আমরা দুটি ভাই রে ভাই,
সকাল বেলা কাজে যাই।
চাহিদা কিছুই নাই রে ভাই,
স্বপ্ন কেবল বুকের ঠাঁই।
পড়তে ইচ্ছে করে যে ভাই,
কিন্তু ওটা স্বপ্নই শুধু।
পড়াশোনা বিলাসিতা,
আমাদের সে ভাগ্য কই?
দিন আনি আর দিন খাই,
অসুখেও কাজে যাই।
সব দিন হয় না বাজার,
রাত কাটে না খেয়ে, ভাই।
বসন্ত আসে, কোকিল গায়,
মন চায় শুধু শুনে যাই।
কিন্তু বসে থাকলে, ভাই,
ভাতের জোগাড় কে করবে তাই?
প্রকৃতির রূপ, মেঘের ছায়া—
আমাদের নয় সৌভাগ্য মায়া।
আকাশে সাদা মেঘ দেখলে ভাই,
সাদা ভাতের স্বপ্ন জাগে তাই।
পশ্চিম দিগন্তে সূর্য রে ভাই,
লাল আলুর ভাত চোখে ভাসায়।
তাই বলি ভাই, স্বপ্ন থাকুক,
হাসিমুখে কাটুক বাকি সময়।
জীবন কঠিন, জীবন ধূসর,
তবু ভালো থাকি, দু’জন একসয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন