ছোট্র কথায় গাছের কান্না।


        কবিতা:- ছোট্র কথায় গাছের কান্না।       

             কবি:- সোহন ঘোষ।                      

 

(দু'জন ছোট্রো ছেলের সংলাপের ভঙ্গিতে)


— ভাই, আজ স্কুলে স্যার বললেন, গাছ লাগাতে হবে।

— হ্যাঁ রে, গাছ তো আমাদের সবার বন্ধু।


—এ কি?

- কি হলো ভাই?

- ওখানে, ওই বিশাল পুরনো বটগাছটা কেটে

 ফেলচ্ছে কেন?

— শুনেছি, ওখানে একটা কারখানা হবে।


— তাই বলে এত পুরনো গাছটাকে  কেটে ফেলেবে!

— শুধু ওই গাছটি নয়।

ওখানে যত গাছ আছে,

সব কেটে ফেলা হবে।


—ওই জন্যই, বড় মাটিকাটা গাড়ি এসেছে,

যেটা দিয়ে গাছগুলো শেকড়সহ তুলে ফেলবে।


— ভাগ্যিস গাছের মন নেই ভাই,

নইলে মানুষের এরাকম ব্যবহার দেখে কেঁদে ফেলতো।


— গাছ তো আমাদের এত উপকার করে,

ছায়া দেয়, বাতাস দেয়, ফল দেয়,

তবুও মানুষ ওদের এভাবে কেটে‌ দেয়।


— মানুষ নিজেদের সুবিধার জন্য সব করতে পারে প্রচুর দেখ।


— অথচ দেখ, গাছও পাখির উপকার করে আবার পাখিরাও গাছের উপকার করে।

- হ্যাঁ, ভাই বইতে পড়েছি পাখিরা ঠোঁটে করে ফলের বীজ নিয়ে ছড়িয়ে দেয়,

সেই বীজ থেকে জন্মায় নতুন গাছ।


— কিট-পতঙ্গরাও সাহায্য করে গাছেকে। গাছেরা ওদের বন্ধু। ওরাও গাছের বন্ধু।


— গাছ আমাদের সত্যিকারের বন্ধু,

যে কখনো কিছু চায় না,

শুধু দেয়।


— অথচ মানুষ মাটিকাটা গাড়ি নিয়ে আসে,

বন্ধুর গায়ে আঘাত করে, উপড়ে ফেলে,

একটিবারও না ভেবে ।


— গাছ কথা বলে না, ভাই,


তবুও তার নিঃশব্দ কান্না মাটির গভীরে বাজে।



"তাহলে প্রশ্নটা জাগে, গাছ আমাদের বন্ধু, নাকি আমাদেরই শত্রু?"


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি