ছন্দে আগুন
কবিতা:- ছন্দে আগুন
কবি:- সোহন ঘোষ
কি ভেবেছিস রে ওরে?
আমায় করবি ক্ষতি?
শুনে রাখ — পারবি না,
ভুলে যাস অন্ধ মতি।
চেষ্টা করিস কত রে,
তবুও তো পারিস না,
আমার ছায়া ছুঁতেও,
পোড়াস বৃথা শ্বাসে তা।
গর্ত খুঁড়িস পথেতে,
আমার জন্য মনে,
নারায়ণ তোরা দেখে,
খুঁড়ে কুয়ো আপন জনে।
হিংসে করিস মনে তুই,
জ্বলিস রে অন্তরে,
আমি চাই তুই পুড়িস,
আপন হিংসা-জ্বরে।
আমায় হারাতে চাস রে?
চেষ্টা করিস বটে,
পারবি না — আমি নই,
হার মানা সে রথে।
আমি হারতে শিখিনি,
পিছন ফেরার ভয় নেই,
নতুন ছন্দে ফিরি আমি,
নতুন আগুন বয়ে বই।
কলম ধরে লিখি আজ,
জ্বলন্ত প্রতিজ্ঞায়,
শিখাই তোকে মানবতা,
আগুনের ঐ ছোঁয়ায়।
হিংসায় কেউ জেতে না,
পায় না শান্তি কভু,
অন্যে ক্ষতিতে কভু,
ফোটে না সুখের ধ্বু।
আমায় যতবার ফেলবি মাটিতে হারানোর চেষ্টায়
,
ফিরবো আমি বারবার, নতুন ছন্দের মহিমায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন