প্রকৃতির শিক্ষা

          কবিতা:-প্রকৃতির শিক্ষা

          কবি:- সোহন ঘোষ


ফুল তুমি কেমন করে

মন জয় করো সবার?

আমায় শেখাও তুমি,

হতে চাই মনোভার।


উদ্ভিদ, বলো তো তুমি

হও কী করে বন্ধু সবার?

আমায় শেখাও তুমি,

হতে চাই বন্ধু সবার।


চাঁদের আলো হাসে

দুঃখ-ক্লান্ত প্রাণ

চাঁদ মামা, শেখাও আমায়

কি করে হয় দান।


তোমরা যদি শেখাও আমাকে,

আমিও শেখাব এই জগৎকে 

আমার কবিতার মধ্যে।


শিখি যদি প্রকৃতি থেকে,

মানুষ হবো সত্য—

সোহনের কবিতায় তখন

ফুটবে আলোর মত্ত্য।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি