মানবতা ও প্রতিবাদ
কবিতা :- মানবতা ও প্রতিবাদ।
কবি:- সোহন ঘোষ।
আনিস নাম তার।
জন্ম তার গ্রামে।
অন্যায় দেখলে
প্রতিবাদ চলে সব সময় তার মনের মধ্যে।
তার পাড়ায় এক লোক বাস করে মহানন্দে,
বাবা-মাকে সে বৃদ্ধাশ্রমে রেখে।
এই দেখে জাগে প্রশ্ন আনিসের মনে—
যে জন্ম দিয়েছে, তাকে রেখে উদোর-গহরে,
সেই মাকে সেই লোক রাখে না কেন ঘরে?
যে বাবা মানুষ করেছে তাহারে,
সেই বাবাকে বাড়িতে রাখতে
তার কি এমন প্রাণে ধরে?
ভাবনা করছে যখন,
এমন সময় তার মনের মধ্যে গুনগুনিয়ে ওঠে
“মায়ের মুখে শোনা
নচিকেতার সেই গান—
‘বৃদ্ধাশ্রম...’”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন