কবিতা:-স্বপ্নময় সমাজ

             স্বপ্নময় সমাজ

             সোহন ঘোষ

আমাদের দেশে

কবে আসবে সে আসার সমাজ,

যেখানে মানুষ মানুষকে দেবে হৃদয়ের সাজ?

বিপদকালে থাকবে না কেউ একা,

সহমর্মিতায় গড়া হবে নতুন এক রেখা।

ভয় নয়, মায়াই হবে মানুষের মূল,

মন হবে স্বচ্ছ—থাকবে না কোনো ভুল।

না থাকবে হিংসা, না কোনো ঝগড়া,

বদলার পরিবর্তে আসবে ভালোবাসার ধারা।

দোষ করলে শাস্তি নয়—আগে আসবে শিক্ষা,

ভালোবাসার পাঠই হবে মানবতার দীক্ষা।

কথা নয়, মানুষকে চিনবে তার কাজে,

পরিচয় মিলবে কর্মেরই সাজে।

অন্যায় দেখলে নয় তরোয়ালের ধার—

কলমই তুলবে প্রতিবাদের ঝড়।

সেই সমাজে সব কাজই পাবে সমান মান,

ছোট-বড় ভেদ ভুলে দেবে হৃদয় দান।

যোগ্য হলে কেউ পাবে না সমালোচনার ভাষা—

প্রশংসাই হবে নিয়ম, ভালোবাসাই ভরসা।

মনুষ্যত্বের গড়া সেই সমাজ হবে এই আমার আশা।

নারী-নর পাবে সমান অধিকার,

সমাজে থাকবে না কেউ নিচু বা উঁচু।

থাকবে না কষ্ট, দুঃখ কিংবা ভেদ—

ভালোবাসায় গড়া হবে নতুন এই দেশ।

বল তো বুকের ওপর হাত রেখে—তুমি কি চাও না

এমন সমাজ? তাহলে এসো, হাতে হাত রেখে

করি এই সমাজের জন্য কাজ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি