কবিতা- শিক্ষিত প্রতিবাদী এক নারীর প্রশ্ন।

 কবিতা: শিক্ষিত প্রতিবাদী এক নারীর প্রশ্ন

      কবি: সোহন ঘোষ


এই পৃথিবীতে কে এনেছিল তোকে?

ইতিহাসের পাতায় শুধু পুরুষের নাম।

আচ্ছা, পুরুষরা কি তোকে গর্ভে ধারণ করেছিল?

জন্মের পর, এক-দু বছর,

খিদে পেলে শিশুদের কে দিত দুগ্ধ পান?


এত যে বলি—পুরুষতান্ত্রিক সমাজ,

সে সমাজ বানালো কে?

একলা পুরুষ, নাকি… দুজনেই?


এত শুনি শুধু পূর্বপুরুষের নাম—

তাদের প্রত্যেকেরই তো

একটা স্ত্রী ছিল, তাই না?


বাবার ঘরের লক্ষী হয়ে জন্মেছে যে নারী,

তার উপর অত্যাচার করে ভাবছো—

তুমি কি করে দেবে স্বর্গ পারি?


বঙ্গমাতা, সেও নারী...

নারী দুর্গা মা।

নারী হলো এই সমাজের

জন্মদাত্রী মা।


এত যে শুনি “বেশ্যা নারী”,

তাকে বেশ্যা বানালো কে?

নারী বেশ্যা, নারী কলঙ্ক, নারী হলো অসৎ!

তাদের এইসব উপাধি দিল কে?


তাহলে প্রশ্নটা ঘুরে আসে—

অসততা কি শুধু নারীর নাম?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি