সুপ্ত আগ্নেয়গিরি

 কবিতা: সুপ্ত আগ্নেয়গিরি

কবি: সোহন ঘোষ

রোদন মায়ের পাশে

এখন যদি না-ই থাকি পাশে,

কেন তবে শিক্ষা, কেনই বা গান?

এই মানবজীবনের অর্থ কোথায়-

যদি না জাগে প্রতিবাদের প্রাণ।

ধর্ষিতা কন্যার নিথর দেহ দেখে

নাই যদি জাগে রুদ্র ক্রোধ,

তবে কেন ভালোবাসা, কেন সমাজ?

কিসের আবার মূল্যবোধ?

যাদের বলি সমাজে মেরুদন্ড,

তারাই পুলিশের হাতে নির্যাতিত।

নিরাপরাধ শিক্ষকরা,

এইভাবে যদি হন নিপীড়িত-

তবে কি তাকাবো আকাশের পানে,

বিধির বিচার চেয়ে?

আমি তা পারি না।

যা পারি,

তা শুধু কবিতায় জাগে-

আমার বিবেক,

এক সুপ্ত আগ্নেয়গিরি,

যা বিস্ফোরণের ঠিক আগে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছড়া:- চললো খোকা

ছড়া:– বাগানের মালি কাঠবিড়ালি।

ছড়া:- খোকার মামার বাড়ি